সাতকানিয়ায় শিশু বিনোদনকেন্দ্র ‘গেইম পার্ক’ এর যাত্রা

মফস্বলে শহরের ছোঁয়া

সাতকানিয়ায় শিশু বিনোদনকেন্দ্র ‘গেইম পার্ক’ এর যাত্রা

ফন্ট সাইজ:

প্রান্তিক শিশুদেরকে শহরে আধুনিকতার ছোঁয়া দিতে চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রা শুরু করেছে শিশু বিনোদনকেন্দ্র ‘গেইম পার্ক’। শিশুদের মানসিক বিকাশ, আনন্দ ও ডিজিটালাইজেশনের সঙ্গে অভ্যস্ত করে তুলতে যাত্রা শুরু করলো পার্কটি।

গত শুক্রবার (৮ই মে) সন্ধ্যায় উপজেলার বাণিজ্যিক শহর খ্যাত কেরানীহাট শাকিব টাওয়ারে পার্কের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি শাহজাহান চৌধুরীসহ ব্যবসায়িক প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গেইম পার্কের মালিক পক্ষ বলেন, গ্রামীণ জনপদে শহরের আমেজ আর আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে আমরা এই বিনোদন কেন্দ্রটি চালু করেছি। শুধু ব্যবসা আমাদের মূল উদ্দেশ্য নয়, আমরা চাই- এই অঞ্চলের শিশুরা তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে আধুনিকতার সঙ্গে পরিচিত হোক। গ্রামের মাঠে খেলাধুলার পাশাপাশি শহরের শিশুদের ন্যায় প্রযুক্তির সঙ্গেও পরিচিত হোক৷ কারণ, আজকের প্রতিটি শিশুই আগামীর পৃথিবী গড়ার করিগর।

মালিক পক্ষ জানায়, সাতকানিয়া-লোহাগাড়া ও সাতকানিয়া-বান্দরবান সংযোগস্থল কেরানিহাটে আগে মানসম্মত কোনও ইনডোর গেইম পার্ক ছিল না। মূলত যান্ত্রিক জীবনে শিশুদের ঘরবন্দী দশা থেকে মুক্তি দিতে এবং সৃজনশীল বিনোদনের সুযোগ করে দিতেই পার্কটি আমরা চালু করেছি।

ইতিমধ্যে স্থানীয় অভিভাবক ও শিশুদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই পার্কটি। পার্কে বাচ্চা নিয়ে আসা একাধিক অভিভাবক বলেন, বর্তমানে প্রতিনিয়ত জনসংখ্যা ও শিল্প কারখানা বৃদ্ধির কারণে শহর ছেড়ে এখন মফস্বলেও খেলাধুলার স্থান নিয়মিত হ্রাস পাচ্ছে। কিন্তু শিশুদের মানসিক বিকাশের জন্য বিনোদনের জায়গা দরকার। এক্ষেত্রে আমরা মনে করি গেইম পার্ক একটি ভালো উদাহরণ সৃষ্টি করেছে। ব্যবসার পাশাপাশি ঘরবন্দী শিশুদের মেধা বিকাশে এটি আশির্বাদ হিসেবে কাজ করবে।

এদিকে, শিশুদের মানসিক বিকাশ এবং বিনোদনের কথা মাথায় রেখে পার্কটি সাজানো হয়েছে আন্তর্জাতিক মানের রাইড ও গেইমিং সেটআপ দিয়ে। পার্কটি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা রাখার পাশাপাশি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এছাড়াও শিশুদের নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষিত কর্মী।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন