বাংলারজমিন

যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা

১৭ মে (রবিবার), ২০২৬

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালের ষষ্ঠ তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। সভায় জেলার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়ন, রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন,...

নেছারাবাদে পুড়ে ছাই ১৭ দোকান

১৭ মে (রবিবার), ২০২৬

পিরোজপুরের নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে বন্দরের মাছ বাজার সংলগ্ন রশিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছে। বিদ্যুতের...

তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

১৭ মে (রবিবার), ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। আটককৃত যুবক মো. সাগর (২০) মিয়া উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন বিরেন্দ্রনগর বিওপি’র একটি...

সরিষাবাড়ীতে বিএনপি’র কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

১৭ মে (রবিবার), ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে গভীর রাতে দুষ্কৃতিকারী কর্তৃক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে পোগলদিঘা ইউনিয়নের বিন্নাফৈর নতুন বাজার (মানিকপটল) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিন্নাফৈর নতুন বাজারে আব্দুর রশিদের ভাড়া দেয়া ঘরে ২নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয় স্থাপন করা হয়েছিল। শুক্রবার মধ্যরাতে...

নারায়ণগঞ্জে গ্যাসলাইন ট্র্যাজেডি

বাউফলের একই পরিবারের নিহত ৫ জনের দাফন সম্পন্ন

১৭ মে (রবিবার), ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদিয়া গ্রামের একই পরিবারের নিহত ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় উত্তর কনকদিয়া আলিম মাদ্রাসা মাঠে ৪ জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত মঙ্গলবার বাদ মাগরিব নিজ বাড়িতে জানাজা শেষে নিহত কালাম...

সিংড়ায় ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৭ মে (রবিবার), ২০২৬

নাটোরের সিংড়ায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামের আলম প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবারের কর্তা আলম প্রামাণিক জানান, রাতের আঁধারে অজ্ঞাতনামা...

মেঘনায় বাদাম ব্যবসায়ীদের নৌকায় হানা, ৩৫ লাখ টাকা লুট

১৭ মে (রবিবার), ২০২৬

মেঘনা নদীতে নৌকায় হানা দিয়ে বাদাম ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাত দল ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও ভৈরব মোহনার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার পর ডাকাতরা ব্যবসায়ীদের ইঞ্জিনচালিত নৌকাটি অচল করে পালিয়ে যায়। খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ মাঝ নদীতে গিয়ে ভুক্তভোগী...

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অনুদান

১৭ মে (রবিবার), ২০২৬

সিলেটের তেলী বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত নয় পরিবারের পাশে দাঁড়িয়েছে এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক)। ভোরে সড়কে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারগুলো যখন দিশাহারা তখন এই সংগঠনের সহযোগিতা তাদের মুখে ফুটিয়েছে একটুখানি আশার আলো। মানবিক এই উদ্যোগে ভরসা খুঁজে পেলো স্বজনরা। গত ৩রা মে আম্বরখানা থেকে লালাবাজারে কাজে যাওয়ার পথে নির্মাণ...

সৈয়দপুরের অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জ থেকে উদ্ধার প্রধান আসামি গ্রেপ্তার

১৭ মে (রবিবার), ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্তকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। শনিবার র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া সুমন আলী...

উখিয়ায় ডিএনসি অভিযানে ইয়াবা রহস্য

১৭ মে (রবিবার), ২০২৬

উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ অঞ্চলের একটি অভিযানে ইয়াবা উদ্ধারের ঘটনায় ধোঁয়াশা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবার বড় একটি অংশ এজাহারে গোপন রাখা হয়েছে। এ ছাড়া ইয়াবার মূল মালিকদের বাদ দিয়ে শুধুমাত্র বাহকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত ১৪ই...

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ

১৭ মে (রবিবার), ২০২৬

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে পবিত্র কোরআনের আয়াত অবমাননার অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও গণঅসন্তোষ সৃষ্টি হয়েছে। গত ৫ই আগস্টের পর কলেজের একটি ম্যুরালে শোভা পাচ্ছিল পবিত্র কোরআনের আয়াত। কিন্তু অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সেই আয়াতগুলো মুছে ফেলায় শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। ??কলেজের শিক্ষকরা জানিয়েছেন,...

বসতবাড়ি থেকে জেলেদের বরাদ্দকৃত সরকারি চাল উদ্ধার

১৭ মে (রবিবার), ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়ি থেকে জেলেদের বরাদ্দকৃত সরকারি ৭৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় মজুত করা ছিল। এ ছাড়া এ সময় আরও ২৪টি খালি...

জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

১৭ মে (রবিবার), ২০২৬

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিকালে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। অভিযুক্ত মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর বলে...

নড়াইলে ইয়াবা সহ মাদক কারবারি সহ ৮জন গ্রেফতার

১৬ মে (শনিবার), ২০২৬

কালিয়া উপজেলাড পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহিন মোল্লা (৩৮) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নারী ও শিশু নির্যাতন মামলার আসামী পারবিষ্ণুপুর গ্রামের ফরিদ মোল্লার পুত্র বিপুল মোল্লা এবং বিভিন্ন কেসের ওয়ারেন্ট...

পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

১৬ মে (শনিবার), ২০২৬

পঞ্চগড়ে নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে জুবায়ের রহমান (১৫) নামে এক আবাসিক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের টোকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটিকে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দাবি করলেও চিকিৎসকরা বলছেন ওপর থেকে নিচে পড়ে যাওয়ার আঘাতে জুবায়েরের অভ্যন্তরীণ কিডনি ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে তার...

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধসহ দুইজনের মৃত্যু

১৬ মে (শনিবার), ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক বৃদ্ধসহ দুইজন মারা গেছেন। শুত্রবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) ও মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর...

কেন্দুয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৬ মে (শনিবার), ২০২৬

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা উত্তরপাড়া গ্রামের এনামুল হক (২৬) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। শুক্রবার বিকালে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন। নিহত এনামুল হক ওই গ্রামের হবুল মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম জানান, এনামুল হক বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে...

চট্টগ্রামে মোশাররফের জানাজার পর ‘জয় বাংলা’ স্লোগান , গ্রেপ্তার ১৯

১৬ মে (শনিবার), ২০২৬

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের...

আশুগঞ্জে ট্রাকচাপায় সরাইলের দুই প্রবাসী নিহত

১৬ মে (শনিবার), ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুই প্রবাসীর আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে পানিশ্বর গ্রামে চলছে শোকের মাতম। পরিবারে নেমে এসেছে অন্ধকার। নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে আরিফুল ইসলাম এবং...

ঝিকরগাছায় যুব জামায়াত নেতাকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

১৬ মে (শনিবার), ২০২৬

যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের এক নেতাকে অপহরণ করে চাঁদা দাবি, মারধর ও অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় আরেক কর্মীকেও মারধর করা হয়েছে বলে দাবি করেছেন জেলা জামায়াতের নেতারা। গত বুধবার প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও...

রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

১৬ মে (শনিবার), ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বড়ালু ও কর্ণগোপ এলাকায় এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহত পুরুষের নাম নুর মোহাম্মদ। তিনি বড়ালু এলাকার আব্দুর রহমানের ছেলে ও পেশায় একজন রিকশাচালক। তবে কর্ণগোপ এলাকা থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত...

ফটিকছড়িতে টিলার খাদে মিললো মানুষের মাথার খুলি

১৬ মে (শনিবার), ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে এবার মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন টিলার খাদ থেকে খুলিটি উদ্ধার করা হয়।এরআগে, গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকার আরেকটি টিলা থেকে অজ্ঞাতনামা এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। দু’টি স্থানের দূরত্ব প্রায় এক কিলোমিটার। এক...