রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বড়ালু ও কর্ণগোপ এলাকায় এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহত পুরুষের নাম নুর মোহাম্মদ। তিনি বড়ালু এলাকার আব্দুর রহমানের ছেলে ও পেশায় একজন রিকশাচালক। তবে কর্ণগোপ এলাকা থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকার একটি ডোবার পাশে ঝোপের মধ্যে নুর মোহাম্মদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। অপরদিকে বিকালে তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় একটি স্টিল মিলের পাশের কাঠ বাগানের ঝোপ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে পিবিআইকে জানানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন