সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ মিছিল

সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ মিছিল

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের মুসলিম নির্যাতন বন্ধ সহ নানা দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। শুক্রবার বাদ জুমা এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করে বলেন, ভারতকে এ ব্যাপারে সতর্ক করে দেয়া ভারত মুসলমানদের পক্ষে সরকারের দায়িত্বশীল ভূমিকা সবাই আশা করে। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তির ব্যাপারে বিরোধী দল নীরব এবং সংসদে কোনো বক্তব্য বা বিবৃতি না দেয়ায় জাতি হিসেবে আমরা মর্মাহত হয়েছি।

মিছিল নগরীর বিভিন্ন রোড প্রদক্ষিণ করে চোহাট্টা পয়েন্টে মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী। মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক জননেতা এডভোকেট মোহাম্মদ আলী, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উত্তর জেলা সহ-সভাপতি মাওলানা অলিউর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান কাসেমী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা সদরুল আমিন, মহানগর সহ-সম্পাদক মাওলানা সলিম কাসেমী, সাবেক ছাত্রনেতা মাওলানা হাসান আহমদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা এমাদুদ্দিন সালিম, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমদ চৌধুরী, যুবনেতা মাওলানা আসাদুদ্দিন হাফিজ আব্দুল করিম দিলদার মাওলানা মনসুর আহমদ, ছাত্রনেতা হাফিজ জামিল আহমেদ, নুরুল ইসলাম, আবু হানিফা সাদী প্রমুখ।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন