আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: ডিএমপি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: ডিএমপি

ফন্ট সাইজ:

আগামী ২৩ই জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার ৩ সহযোগী বাপ্পী, হানিফ ও সামছুন্নাহার গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। সজলের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং ৭৭ রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ ধারণা করছে, আগ্নেয়াস্ত্র দুটি পুলিশের লুট হওয়া অস্ত্র। আর ৭৭ রাউন্ড গুলির মধ্যে ৫ রাউন্ড গুলি পুলিশের লুট হওয়া। সজলের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ মোট ১১ টি মামলা রয়েছে।
গে মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের গুলি করেছিল একদল সন্ত্রাসী। সে সময় তিনজনকে তিনটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ বলছে সেই অস্ত্রের জোগানদাতাও ছিল এই সজল। একটি পরিবহনের লেবার হিসেবে কাজ করা সজল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী বলে দাবি পুলিশের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন