ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় তাদের ৪ সেনা নিহত হয়েছে। সেনাবাহিনী নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় প্রকাশ করেছে। তিনি হলেন লেফটেন্যান্ট ডর গেদালিয়া বেন সিমহন (৩২), যিনি ৫২তম ব্যাটালিয়ন এবং ৪১তম ব্রিগেডের কমান্ডার ছিলেন। এ খবর দিয়েছে আল জাজিরা।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে হামলা বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সদস্য এবং তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়ার কথা জানায় ইসরাইলের সেনাবাহিনী।
এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ) রাতভর দক্ষিণ লেবাননে অসংখ্য হামলা চালানোর কথা স্বীকার করেছে এবং বলেছে, হিজবুল্লাহর পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এতে তাদের নিজেদের সেনাও হারাতে হচ্ছে যুদ্ধের ময়দানে।

Fuad
১ দিন আগেRest in hell