প্রথম পাতা

কুষ্টিয়ায় বাজারে রমজানে ক্যারাম-টিভি বন্ধের নির্দেশ পুলিশ কর্মকর্তার

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি বাজারে রমজান মাসে ক্যারাম খেলা ও টেলিভিশন চালানো বন্ধের নির্দেশ দেয়ার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায়।স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বাজার পরিদর্শনে গেলে তার সঙ্গে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মসিউল...

গার্মেন্টসে চাঁদা দাবি

মোহাম্মদপুরে তুলকালাম, থানা ঘেরাও

২৩ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬

কিছুদিন বন্ধ থাকার পর আবারো চাঁদাবাজি, ছিনতাই ও ধারালো অস্ত্রের মহড়ায় উত্তাল রাজধানীর আদাবর-মোহাম্মদপুর এলাকা। এবার ঈদের সালামি (চাঁদা) না পেয়ে এক  গার্মেন্টেস কারখানায় ঢুকে শ্রমিকদের কুপিয়ে জখম করা হয়েছে। যা নিয়ে তোলপাড় চলছে এলাকায়। পুরো এলাকার চাঁদাবাজি ও ছিনতাই-হামলা বন্ধের বিচারের দাবিতে রাতভর আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন কারাখানার...

ঈদের আগেই ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

নির্বাচনের প্রতিশ্রুত বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগেই খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করবে সরকার। শনিবার এক ব্রিফিংয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহদী আমিন। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী হিসেবে গতকাল তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের প্রথম অফিসে আসা এবং দিনের কর্মসূচিগুলোও...

ইফতার সামগ্রীর দামে আগুন, চাপে সাধারণ ক্রেতা

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রোজার দ্বিতীয় দিন অতিবাহিত। ইফতার সামগ্রীর বাজার জমে উঠেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বসেছে বাহারি ইফতারির পসরা। সারাদিন রোজা রাখার পর শরবতে চুমুক দিয়ে ইফতার করতে চান রোজাদাররা। তবে সংযমের এই মাসের শুরুতেই ইফতার সামগ্রীর দাম নাগালের বাইরে চলে গেছে। রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের খেজুরের...

ছুটির নোটিশ

২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মানবজমিন-এর সকল বিভাগ বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় আগামীকাল পত্রিকা প্রকাশিত হবে। -সম্পাদক...

মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ

সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ বুধবার। সচিবালয়ে আজ অফিসও করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকাল ৩টায় সচিবালয়ে  মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিএনপি’র মিডিয়া সেল থেকে দেয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক...

আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রমজান শুরু

১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬

বছর ঘুরে আবারো শুরু হতে যাচ্ছে বিশ্ব মুসলিমদের সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান মাস। ইতিমধ্যে বিভিন্ন দেশের রোজা শুরুর সম্ভাব্য দিন-তারিখ প্রকাশিত হয়েছে। এর মধ্যে সৌদি আরবে রমজান মাস শুরু হচ্ছে আজ বুধবার থেকে। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। আজ রাতেই তারাবিহ’র নামাজ আদায়...

১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬

নবীন-প্রবীণের সমন্বয়ে হচ্ছে বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা। আপাতত ৩০ সদস্যের এই মন্ত্রিসভায় থাকছেন ১২ জন পূর্ণমন্ত্রী। ১৮ জনের মতো প্রতিমন্ত্রী হচ্ছেন। নতুন মন্ত্রিসভায় দলের সিনিয়র অনেক নেতা থাকছেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন এবং দক্ষ ও অভিজ্ঞ অনেককে যুক্ত করছেন মন্ত্রিসভায়। সঙ্গে দলের সিনিয়র কয়েকজন সদস্যও থাকবেন। বর্তমান সরকারে...