দেশ বিদেশ

পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের তদন্তে দু’টি কমিশন গঠন

১৯ মে (মঙ্গলবার), ২০২৬

প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগগুলো খতিয়ে দেখতে দু’টি তদন্ত কমিশন গঠন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এই দু’টি কমিশনের নেতৃত্ব দেবেন। সোমবার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শুভেন্দু।নির্বাচনের প্রচারণার সময় এই দুই বিষয়ে...

৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

১৯ মে (মঙ্গলবার), ২০২৬

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়। সভায় সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক পুনর্গঠন, সামাজিক সুরক্ষা এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের...

ঈদুল আজহা উপলক্ষে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

১৯ মে (মঙ্গলবার), ২০২৬

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে টানা ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে গত ১৩ই মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে।...

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ উদ্দিনকে

১৯ মে (মঙ্গলবার), ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য...

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি বিএনপি’র

১৯ মে (মঙ্গলবার), ২০২৬

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালনে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫শে মে থেকে ১লা জুন পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি...

৯৫ বার পেছালো রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন

১৯ মে (মঙ্গলবার), ২০২৬

এক দশক পেরিয়েও শেষ হয়নি দেশের অন্যতম আলোচিত বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন। বারবার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আবারো পিছিয়েছে মামলার অগ্রগতি। এ নিয়ে ৯৫তম বারের মতো পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। সোমবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন...

চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রেসিডেন্ট

১৯ মে (মঙ্গলবার), ২০২৬

যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল সকালে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। প্রেসিডেন্টকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বঙ্গভবনের প্রেস উইং এ কথা জানায়।বিমানবন্দরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, বৃটিশ...

গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো প্রশ্নে হাইকোর্টের রুল

১৯ মে (মঙ্গলবার), ২০২৬

গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানো প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের জনস্বার্থে করা রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ রুল জারি করেন। এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন...

‘আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না’

১৯ মে (মঙ্গলবার), ২০২৬

গত ৭ই মে দৈনিক মানবজমিন-এ প্রকাশিত “অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য, তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা দিয়েছেন কর্নেল (অব.) মো. ফরিদ উদ্দিন।প্রতিবাদপত্রে তিনি বলেন, আলোচ্য ঘটনার সময় সাত পদস্থ সেনা কর্মকর্তার উপস্থিতি অনুসন্ধানে নিশ্চিত হয়েছে। বর্ণিত সাত পদস্থ সেনা কর্মকর্তার সঙ্গে আমার নামও...

চট্টগ্রামে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৯ মে (মঙ্গলবার), ২০২৬

চট্টগ্রাম নগরের টাইগারপাস থেকে জিইসি মোড় এলাকার সভা-সমাবেশের নিষেধাজ্ঞা জারি করা গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার সকাল ১০টার দিকে কার্যকর হওয়া ওই গণবিজ্ঞপ্তি একই দিন রাত সাড়ে ৭টায় প্রত্যাহার করা হয়। সিএমপি’র পক্ষ থেকে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৭টা থেকে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা জনস্বার্থে প্রত্যাহার করা হয়েছে।এর আগে,...

ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন

১৯ মে (মঙ্গলবার), ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচদিন ছুটি থাকবে। সোমবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে। নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬ থেকে ৩০শে মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি উদ্‌?যাপন করা হবে। সে হিসাবে ২৭...

রাজধানীতে বেপরোয়া ছিনতাই চক্র

১৮ মে (সোমবার), ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানেও থামছে না ছিনতাইকারীদের দৌরাত্ম্য। রাজধানীর প্রধান সড়ক, অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছেন না বেপরোয়া এই ছিনতাইকারীদের হাত থেকে। কখনো প্রকাশ্যে ব্যস্ত সড়কে, কখনো গলির নীরব রাস্তায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে লুটে নিচ্ছে সর্বস্ব। অনেককে কুপিয়ে গুরুতর...

পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথমবার আসছেন প্রধানমন্ত্রী

১৮ মে (সোমবার), ২০২৬

অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং জলবায়ু-সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হতে পারে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের...

রাজনৈতিক ঐক্য হলেও জামায়াতের আকিদায় আমরা বিশ্বাসী নই: মামুনুল হক

১৮ মে (সোমবার), ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আকিদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য পূর্ব থেকেই বিদ্যমান এবং তা স্ব স্ব অবস্থানে বহাল রয়েছে। তবে এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকিদাগত বা আদর্শিক ঐক্য নয়; বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য। গতকাল চট্টগ্রামের বাবুনগর...

বেইলি রোড ট্র্যাজেডিতে ৪৬ জনের মৃত্যু

হাক্কার আদিবের জামিন, নিহাদের আত্মসমর্পণের আবেদন প্রত্যাহার

১৮ মে (সোমবার), ২০২৬

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন হাক্কা ঢাকা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আদিব আলম। একই মামলার আসামি আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদ আত্মসমর্পণের আবেদন করে পরে তা প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।সূত্র জানায়, গত...

জুলাই থেকে ধাপে ধাপে হবে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল

১৮ মে (সোমবার), ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য অতিরিক্ত প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। ফলে আগামী জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার সিদ্ধান্ত দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।জানা গেছে,...

হাদি হত্যা মামলা

তদন্তের অগ্রগতি প্রতিবেদন পেছালো ১৪ বার

১৮ মে (সোমবার), ২০২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে ১৪ বারের মতো প্রতিবেদন দাখিলের সময় বাড়লো। আদালত আগামী ৭ই জুন নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।...

খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া হয়রানি না করার নির্দেশ

১৮ মে (সোমবার), ২০২৬

সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পৃথক ৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক ২টি...

অনলাইন জুয়ার সাইট চালিয়ে বিদেশে অর্থ পাচার, গ্রেপ্তার ৮

১৮ মে (সোমবার), ২০২৬

দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন জুয়ার সাইট নিয়ন্ত্রণ ও পরিচালনা করে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করে বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ঢাকা ও বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলোÑ আশরাফ উদ্দীন...

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট

১৮ মে (সোমবার), ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী ৭ই জুন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন শোনেননি হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, বিসিবি’র নির্বাচনী কার্যক্রমে তারা হস্তক্ষেপ করবেন না। রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন।এদিন, আদালতে...

আওয়ামী লীগ সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: ফখরুল

১৬ মে (শনিবার), ২০২৬

তৎকালীন আওয়ামী সরকারের কারণে এদেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ১৬ই মে ‘ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আজ থেকে ৪৯ বছর আগে অবিসংবাদিত মজলুম জননেতা...

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

১৬ মে (শনিবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চাঁদপুর সফরে যাচ্ছেন। এই সফরে তিনি দু’টি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপি’র সাংগঠনিক সভায় যোগ দেবেন। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা সাড়ে ১১টায়...

২৩ কেজি গাঁজা ও পিকআপসহ গ্রেপ্তার ৩

১৬ মে (শনিবার), ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. মোস্তাকিন মিয়া ওরফে মোস্তাকিম ওরফে আরমান (২১), শেখ ফয়সাল (২৪) ও মো. আরিফ মিয়া (৩০)। বুধবার রাত সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ী...

যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে পলাতক ইরানি গুপ্তচর ২ লাখ ডলার পুরস্কার ঘোষণা এফবিআইয়ের

১৬ মে (শনিবার), ২০২৬

যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়েছেন ফাতেমাহ জাহরা নামের এক ইরানি গুপ্তচর। মনিকা উইট নামে তিনি ১৯৯৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। পরে তিনি ২০১০ সাল পর্যন্ত মার্কিন সরকারের ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন। কর্মজীবনে তিনি বিদেশি গোয়েন্দা ও ডাবল এজেন্টদের কার্যক্রম সম্পর্কিত গোপন ও অত্যন্ত গোপন নথিতে প্রবেশাধিকার...

ভারতে তৃতীয় পর্যায়ে এসআইআরের কাজ শুরুর ঘোষণা

১৬ মে (শনিবার), ২০২৬

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ নিয়ে বিরোধী দলগুলোর প্রবল সমালোচনা সত্ত্বেও তৃতীয় পর্যায়ে এসআইআরের কাজ শুরুর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দুই পর্যায়ে ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ হয়েছে। তৃতীয় পর্যায়ে বাকি ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার...

প্রাথমিকে ফেরানো হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের

১৬ মে (শনিবার), ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ আকার ধারণ করেছে শিক্ষক সংকট। শিক্ষকদের প্রায় ৮৫ হাজার পদ খালি। সেইসঙ্গে রয়েছে শিক্ষকদের নানা ধরনের ছুটি ও প্রশিক্ষণ। ফলে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম। এই ঘাটতি মোকাবিলায় অবসরে যাওয়া শিক্ষকদের নিয়ে রিসোর্স পুুল গঠন করতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে পৌঁছে গেছে চিঠি। বাংলাদেশ শিক্ষা তথ্য ও...

মাদারগঞ্জে বজ্রপাতে এনসিপি নেতার মৃত্যু

১৬ মে (শনিবার), ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া গ্রামে বজ্রপাতে মজনু মিয়া (২৫) নামে এক এনসিপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার জুমা নামাজের আগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলার ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা গেছে, গতকাল দুপুরে নিজ বাড়ির পাশের জমিতে...