জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি হাসপাতালে ডাক্তারের দায়িত্ব সবচেয়ে বেশি। কিন্তু সকাল সাড়ে আটটা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করে তিনি অনেক চিকিৎসক ও নার্সকে সময় মতো আসতে দেখেননি, হাসপাতালে যারা নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালের যারা সরকারি বেতন সুযোগ-সুবিধা ভোগ করেন তারা নির্দেশনা না মানলে সাসপেন্ড করার অনুরোধ জানান। রোববার সকালে ২৫০ শয্যা নাটোর জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু আরো বলেন, নাটোরে হাসপাতাল মাত্র ১০০ বেডের যা সরকার কর্তৃক অনুমোদিত। ২৫০ বেড হিসেবে এটি চালানো হয়। কিন্তু এখানে জনবল ওষুধ খাবার দেয়া হয় ১০০ জনের। হাসপাতালে এসে দেখলাম ৯০০ জন রোগি। এদের মধ্যে মাত্র ১০০ জনের খাবার সরবরাহ করা হচ্ছে। অনেক রোগীী খাবারও পায়না- এটা দুঃখজনক। ১০০ জনের জনবল দিয়ে ৯০০ জনের চিকিৎসা দেয়া সম্ভব না। হাসপাতালে বাথরুমগুলো অনেক অপরিষ্কার। সার্বক্ষণিক হাসপাতলের বাথরুম পরিস্কার রাখতে হবে।
সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান বলেন, জনবল সংকট উত্তরণে পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে সমাধা হয়ে যাবে। আর নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসকসহ সকলকেই উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেয়া হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, আবাসিক চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমানসহ হাসপাতালের স্টাফরা উপস্থিত ছিলেন।
হাসপাতালে নির্ধারিত সময়ের উপস্থিত না হলে ব্যবস্থা: দুলু
নাটোর প্রতিনিধি
দেশ বিদেশ
১ ঘন্টা আগে
১৮ অক্টোবর (রবিবার), ২০২৬, ৬ঃ২১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
