অর্থ বাণিজ্য

এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার

৪ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬

বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এক বছরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন দেশ থেকে মোট ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ৩৫.৫৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে ২০২৪-২৫ অর্থবছরে ৪.২৬...

আইসিডিডিআরবি’র সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ডের চুক্তি

৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬

দেশের প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অক্সিজেনের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি’র সঙ্গে যৌথভাবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ উদ্যোগের আওতায় ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৮০টি উচ্চক্ষমতার অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ ও স্থাপন করা হবে। সম্প্রতি আইসিসিডিডিআরবি’র সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এক...

হাই-টেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানের ফি বিদেশে পাঠাতে নতুন সুবিধা

৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬

হাই-টেক পার্কের ‘টাইপ-এ’ শিল্পপ্রতিষ্ঠানগুলোর রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠানোর ক্ষেত্রে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সুবিধার আওতায় নির্ধারিত সীমার মধ্যে বৈদেশিক মুদ্রার হিসাবের পাশাপাশি দেশীয় টাকার হিসাব থেকেও এসব ফি বিদেশে পাঠানো যাবে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার...

খেলাপি ঋণ ফের ৬ লাখ কোটি টাকা ছাড়ালো

২ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬

খেলাপিদের নানা সুবিধা ও ছাড় দেয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। বরং চলতি বছরের জুন প্রান্তিকে ব্যাংকগুলোর খেলাপি ঋণ আরও বেড়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। এতে মোট খেলাপি ঋণের পরিমাণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো খেলাপি ঋণ ছয় লাখ...

আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ

১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬

দেশের পণ্য রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে। তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ভালো প্রবৃদ্ধিতে চলতি বছরের আগস্টে দেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ। এ মাসে রপ্তানি আয় হয়েছে ৪৪৩ কোটি ডলার, যা গত বছরের একই মাসে ছিল ৩৯২ কোটি ডলার। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।আগস্টে রপ্তানি প্রবৃদ্ধির প্রধান...

দুই কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার কর নেই: এনবিআর

১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬

বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে কোনো টার্নওভার কর দিতে হবে না। এমন প্রতিষ্ঠানকে কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ ছাড়া দুই কোটি টাকা থেকে চার কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানির ওপর টার্নওভার কর দশমিক ৫...

আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ

১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬

‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ বাই স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’-এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি খুব শিগগিরই জনমত যাচাইয়ের জন্য পত্রিকায় ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।মঙ্গলবার বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০২৭তম কমিশন সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত...

৩ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট

১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬

দেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করা এবং আন্তর্জাতিক ট্রাভেল ট্রেড প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’ আগামী ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে।এই ট্রাভেল মার্টের আয়োজক বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশন (বিওটিওএ) আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে...

এনবিআরে একযোগে ৩৬ কর্মকর্তা রদবদল

৩০ আগস্ট (রবিবার), ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনার পদে রদবদল করা হয়েছে। রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদের সই করা ও জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে,...

বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা

৩০ আগস্ট (রবিবার), ২০২৬

সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯০০ কোটি টাকা। আগের অর্থবছর ২০২৪-২৫-এ মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। ফলে এক বছরে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা।রোববার গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের চূড়ান্ত আর্থিক হিসাব...

জিউঝো ইন্ডাস্ট্রির ৩১৭ কোটি ৯২ লাখ টাকার ভ্যাট ফাঁকি

৩০ আগস্ট (রবিবার), ২০২৬

ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এনবিআর জানায়, গত ৩০ আগস্ট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি নিবারক দল জিউঝো...

২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

৩০ আগস্ট (রবিবার), ২০২৬

চলতি আগস্ট মাসের ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য...