ক্যাশলেস বাংলাদেশ গড়তে ‘বাংলা কিউআর’ প্রসারে মার্কেন্টাইল ব্যাংক
নগদ টাকার ওপর নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশকে একটি ক্যাশলেস বা ডিজিটাল অর্থনীতির দেশে রূপান্তর করতে ব্যাংকিং খাতে দ্রুত পরিবর্তন আসছে। এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে দেশের প্রথম সমন্বিত কুইক রেসপন্স পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তির রূপকল্প বাস্তবায়নে এবং এই জাতীয় এজেন্ডা প্রসারে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ভূমিকা পালন...
