সুশাসন ও পেশাদারিত্বের এক দশকে ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্ট

সুশাসন ও পেশাদারিত্বের এক দশকে ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্ট

ফন্ট সাইজ:

সততা, পেশাদারিত্ব, সুশাসন এবং টেকসই বিনিয়োগ সেবার ১০ বছর সফলভাবে সম্পন্ন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। বিনিয়োগকারীদের আস্থা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি পেশাদার সম্পদ ব্যবস্থাপনা ও সুশাসনের মধ্য দিয়ে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে। পরিচালনাকৃত মিউচ্যুয়াল ফান্ডসমূহে নিয়মিত লভ্যাংশ প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে তারা।

বর্ণাঢ্য এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-২-এর সিক্স সিজনস হোটেলে এক আনন্দঘন ও জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর চেয়ারম্যান হাসান রহমান।

অনুষ্ঠানের মূল বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান রহমান ক্যাপিটেকের মূলভিত্তি, সুশাসন, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিনিয়োগকারীদের আস্থা, দায়িত্বশীল সম্পদ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।