বাংলাদেশে যাত্রা শুরু করলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর বহনযোগ্য ইসিজি যন্ত্র ‘মাই ইসিজি এআই প্রো’। এই ইসিজি ডিভাইসটি বাজারে এনেছে টেটন ইলেকট্রনিক্স। দাম মাত্র ৭ হাজার টাকা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তৈরি ডিভাইসটি দিয়ে বাসা বাড়িতে নিজে নিজেই করা যাবে ইসিজি। যার রিপোর্ট চলে আসবে স্মার্ট ফোনেই। সহজে বহনযোগ্য যন্ত্রটি দুর্গম এলাকা এবং জেলা সদর হাসপাতাল থেকে দূরের রোগীদের হৃদরোগের চিকিৎসায় দারুণ উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ প্রয়োজনের সময় ইসিজি পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার ওপর নির্ভরতা কিছুটা কমবে।
রোববার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে যন্ত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আবদুল আওয়াল রিজভী।
টেটন প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মিজান রহমান বলেন, টেটন প্রযুক্তিকে শুধু একটি পণ্য হিসেবে নয়, মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যার সমাধান হিসেবে কাজে লাগাতে চায়।
‘মাই ইসিজি এআই প্রো’ হলো একটি সহজে বহনযোগ্য ১২-লিড ইসিজি যন্ত্র, যা দিয়ে ঘরে বা সুবিধাজনক স্থানে বসে ইসিজি ধারণ (রেকর্ড) করা যায়। মাত্র ৩০ সেকেন্ডে ইসিজি ধারণের পর ব্যবহারকারী একটি ডিজিটাল পিডিএফ প্রতিবেদন (রিপোর্ট) তৈরি করতে পারবেন এবং প্রয়োজন হলে তা চিকিৎসকের কাছে পাঠাতে বা শেয়ার করতে পারবেন। ইসিজি করানোর জন্য বারবার হাসপাতালে (ডায়াগনস্টিক সেন্টার) যাওয়ার প্রয়োজনীয়তা কিছুটা কমাবে এই যন্ত্রটি। প্রয়োজনের সময় হৃদযন্ত্রের গতি বা স্পন্দন রেকর্ড করে চিকিৎসকের পরামর্শ নেয়ার সুযোগও তৈরি হবে। তবে ইসিজি প্রতিবেদনের মূল্যায়ন ও পরবর্তী চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নেয়া আবশ্যক।
অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য প্রযুক্তিকে সহজে ব্যবহারযোগ্য ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসাই তাদের প্রধান লক্ষ্য। এই নতুন ব্যবস্থার মাধ্যমে রোগী ও চিকিৎসকের মধ্যে জরুরি স্বাস্থ্য তথ্যের আদান-প্রদান আরও সহজতর হবে।
অনুষ্ঠানে পণ্যটির উদ্ভাবনী যাত্রা ও কার্যপদ্ধতি নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র (অডিওভিজ্যুয়াল প্রেজেন্টেশন) প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে হৃদস্বাস্থ্য এবং ইসিজির সহজলভ্যতা নিয়ে চিকিৎসকদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক হৃদরোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবায় দেশীয় প্রযুক্তির উন্নয়ন এবং তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিটন প্রাইভেট লিমিটেড বাংলাদেশে নিয়ে এসেছে ১২-লিড বহনযোগ্য (পোর্টাবল) ইসিজি যন্ত্র ‘মাই ইসিজি এআই প্রো’।
পরে অতিথিদের উপস্থিতিতে বিপরীত গণনার (কাউন্টডাউন) মাধ্যমে পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রতিনিধি, টিটনের অংশীদার ও গ্রাহকরাও তাদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন। বিনিয়োগকারীদের পক্ষ থেকে আজমত গ্রুপের চেয়ারম্যান ড. আথার উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়া টিটনের ব্যবস্থাপনা পর্ষদ, চিকিৎসক, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার, প্রযুক্তি খাতের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও অন্য অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশে যাত্রা শুরু করলো টেটনের এআই নির্ভর বহনযোগ্য মাই ইসিজি যন্ত্র
অর্থনৈতিক রিপোর্টার
অর্থ বাণিজ্য
২ ঘন্টা আগে
১১ অক্টোবর (রবিবার), ২০২৬, ৭ঃ৪২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
