কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) হালনাগাদের কারণে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বেসরকারি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সব সেবা দুই দিন বন্ধ থাকবে। বুধবার আলাদা বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোনালী ব্যাংকের ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের জন্য এ কার্যক্রম বন্ধ রাখার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এ সময়ে ব্যাংকটির গ্রাহকরা অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ ও কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন না। সোনালী ব্যাংকের কার্যক্রম বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। প্রযুক্তিগত জটিলতা না থাকলে ওই সময়সীমা শেষে কার্যক্রম স্বাভাবিক হবে। যদিও আপগ্রেডেশনের কাজে কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা না দিলে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির শাখায় স্বাভাবিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সুযোগ থাকবে।
এদিকে, কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ৮৪ ঘণ্টা ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেন বন্ধ রাখার অনুমোদন পেয়েছে এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক (বর্তমানে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক)। ব্যাংক দুটির আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যাবতীয় লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার কথা রয়েছে।
