শেষের পাতা

জাতীয় অধ্যাপক নিয়োগে কমিটি গঠন

১৮ জুন (বৃহস্পতিবার), ২০২৬

জাতীয় অধ্যাপক নিয়োগের জন্য চার সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সদস্য হিসেবে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান...

সিলেটে মাজার উন্নয়নে প্রকল্প নিচ্ছে সিউক

১৭ জুন (বুধবার), ২০২৬

ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র.) মাজারকে নিয়ে মেগা প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। আর এই প্রকল্পের মধ্যদিয়ে সিলেট উন্নয়নের কার্যক্রম শুরু করবে এ সংস্থাটি। মঙ্গলবার মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন সিউকের নতুন চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানিয়েছেন- সিউক সিলেটে এখনো নতুন। কোনো কার্যক্রমও শুরু করা হয়নি। ফলে...

সীমান্ত নজরদারিতে নামানো হচ্ছে এআই নিয়ন্ত্রিত রোবট

১৭ জুন (বুধবার), ২০২৬

ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষাকে সামপ্রতিক সময়ে ভারত বিশেষ গুরুত্ব দিয়েছে। যেভাবেই হোক অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে সরকার নানা উদ্যোগ নিয়েছে। সীমান্তের সম্পূর্ণ অংশে স্মার্ট ফেন্সিং টেকনোলজি সমৃদ্ধ কাঁটাতারের বেড়া তৈরির পাশাপাশি ভারত সীমান্ত নজরদারিতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। ইতিমধ্যেই সীমান্ত এলাকায় বিএসএফ ফেসিয়াল-আইবল স্ক্যানিং প্রযুক্তি সমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা এবং আইএসআর কিউয়ার্ড...

পিতাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ছেলে

১৬ জুন (মঙ্গলবার), ২০২৬

চট্টগ্রামে সম্পত্তি বিক্রি বন্ধ করতে নিজের পিতাকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে দুই বছর পর ছেলে বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই ঘটনায় তার ভায়রা আবদুল জলিলকেও গ্রেপ্তার করা হয়েছে। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেলাল হত্যাকাণ্ডের পুরো পরিকল্পনা ও বাস্তবায়নের বর্ণনা...

ভারতীয় হাইকমিশনারের কাছে সাংবাদিকের আবেদন: গণমাধ্যম প্রশ্নের মুখে

১৬ জুন (মঙ্গলবার), ২০২৬

সমপ্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের বাংলাদেশে আগমনের সময় এক সাংবাদিকের বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অর্থাৎ, বিষয়টি শুধু “ব্যাপক আলোচনা হয়েছে কিনা” সেই প্রশ্নে সীমাবদ্ধ নয়; বরং আরও গভীর প্রশ্ন হলো-এ ধরনের বক্তব্য ও তার প্রতিক্রিয়া কি রাষ্ট্রের কূটনৈতিক শিষ্টাচার, জাতীয় মর্যাদা এবং আন্তর্জাতিক পরিসরে...

হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

১৫ জুন (সোমবার), ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে...

সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে দুলাভাই শ্যালক ও শ্যালিকার মর্মান্তিক মৃত্যু

১৪ জুন (রবিবার), ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই যুবক ও এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রাশেদুজ্জামান (২২), তার শ্যালক মো. গালিব (১৮) ও শ্যালিকা মোসা. সুরাইয়া (১২)।জানা যায়, শনিবার বিকাল...