পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের তদন্তে দু’টি কমিশন গঠন
প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগগুলো খতিয়ে দেখতে দু’টি তদন্ত কমিশন গঠন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এই দু’টি কমিশনের নেতৃত্ব দেবেন। সোমবার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শুভেন্দু।নির্বাচনের প্রচারণার সময় এই দুই বিষয়ে...
