চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১২টা ৫ মিনিটে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এর সময় এলাকার জামালের বাড়ির সংলগ্ন ইব্রাহিমের দোকানের সামনে রাস্তার ওপর থেকে মো. ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. শামিউর রহমানের নেতৃৃত্বে একটি দল অভিযান চালিয়ে মো. ইয়াছিনকে গ্রেপ্তার করে। তিনি শিকলবাহা ইউনিয়নের বাংলাপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। কর্ণফুলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহিনুর আলম বলেন, গ্রেপ্তারকৃত ইয়াছিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
কর্ণফুলীতে দেশীয় এলজিসহ যুবক গ্রেপ্তার
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
