শ্যামনগরে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

ফন্ট সাইজ:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ” কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়নের বাস্তবায়নে পৌর সদরে নকিপুর সরকারি হরিচরণ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনির, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজ্জাফর হোসেন, সাংবাদিক শিক্ষক রনজিৎ বর্মনসহ শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক বনায়ন বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, উপকূলীয় জনপদ শ্যামনগর জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও তাপমাত্রা বৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন