আফতাবনগরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ঢাকা ওয়াসার

আফতাবনগরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ঢাকা ওয়াসার

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ওয়াসার পক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম। শনিবার রাজধানীর আফতাবনগর সংলগ্ন দাশেরকান্ধি পয়ঃশোধনাগার কম্পাউন্ডে বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ. কে. এ. এম ফজলুল হক, উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোঃ মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএ্যান্ডএম) মির্জা গোলাম কিবরিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএ্যান্ডডি) মোঃ আজিজুল হক সহ অন্যান্য প্রকৌশলী ও কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন