সিলেটে ভোজ্য তেল সিন্ডিকেটের প্রতিবাদে ক্যাব’র মানববন্ধন

ফন্ট সাইজ:

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেল উধাও এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, কোষাধ্যক্ষ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো. দুলাল হোসেন, নির্বাহী সদস্য ও সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, গণদাবি ফোরাম সদস্য রিয়াজ উদ্দিন আহমদ, এডভোকেট নেপাল চন্দ্র চন্দ, প্রীতেশ চক্রবর্তী, আনোয়ার চৌধুরী, আবু সাঈদ, তামিম আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্য তেল নিয়ে একদল অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কাটতে মরিয়া হয়ে উঠেছে। এই সিন্ডিকেটের কারণে নির্ধারিত দামে তেল পাওয়া যাচ্ছে না, যা সাধারণ ভোক্তাদের জন্য অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। বক্তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন