মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে ও দাতাসদস্য আমিরুল ইসলাম সাহেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন, বক্তব্য রাখেন আজাদ বক্ত স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিহাবুর রহমান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, শিক্ষকার্থী বৈশাখী দাস। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ, প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম, বিএনপি নেতা আলম মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, আংগুর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলনেতা শেখ মহসিন, শিক্ষক ফেরদৌসি আক্তার, মাওলানা জাহির মিয়া, শহিদুল ইসলাম, শুভ্রত চন্দ্র বিশ্বাস, প্রদীপ সরকার, শেফালী বেগম, আবুল হোসেন, সূর্য মনি বিশ্বাস প্রমুখ।
মৌলভীবাজারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
