তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পুকুর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সাঁতার প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৫ বছর বয়সের ৪০ জন বালক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার কর্তৃক জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। সাঁতার প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেছে জেলা সাঁতার কোচ মো. সাইফুল ইসলাম ও পারভেজ আহমেদ। উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা ক্রীড়া অফিসার মো. মাজহারুল মজিদ, উত্তর মুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহ-সভাপতি আনসার আহমদ, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যার সৈয়দ রুমেন আলী, ওয়ার্ড সদস্য সাহাদ আহমেদ, উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাতাসদস্য মো. কুতুব উদ্দিন, জেলা ফুটবল কোচ জামান আহমেদ, জেলা অ্যাথলেটিক্স কোচ ফয়জুল হক মনাসহ একাটুনা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
মৌলভীবাজারে বালকদের সাঁতার প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
