টানা দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ওসি মো. রুবেল হাওলাদার (পিপিএম)। সাফল্য, দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মাননা অর্জন করেছেন। গত মঙ্গলবার দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, ২০২৫ সালের ৭ই ডিসেম্বর আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি রুবেলের নেতৃত্বে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তার দায়িত্বশীলতা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং জনগণের প্রতি আন্তরিক সেবামূলক মনোভাব তাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুনরায় নির্বাচিত করেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তার নেতৃত্বে আশুলিয়া থানায় সেবার মান বেড়েছে, অপরাধ কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি স্থিতিশীল হয়েছে। ওসি রুবেল তার প্রতিক্রিয়ায় বলেনÑ এই সম্মাননা মূলত আশুলিয়া থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেনÑ অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব আশুলিয়া গড়াই আমাদের প্রধান লক্ষ্য। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
আবারো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি রুবেল
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
