জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি (শুক্র-শনি) ছাড়া বাকি দিনগুলোতে নতুন অফিস সময়সীমা নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত হবে। এ ছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে নতুন এ সময়সূচি কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেনÑ বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্র্তৃক নির্দেশনা এসেছে, আমরা সেটি মানতে বাধ্য। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকল কার্যক্রম এই সময়সীমা মেনেই চলবে।
জ্বালানি সাশ্রয়ে কুবি’র অফিস কার্যক্রমের সময় পরিবর্তন
কুবি প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
