কালীগঞ্জে নববর্ষ আয়োজনে প্রস্তুতিমূলক সভা

ফন্ট সাইজ:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপনকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। উৎসবকে ঘিরে একটি ব্যতিক্রমী আয়োজনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। তিনি বলেনÑ একটি আধুনিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে নববর্ষের মতো উৎসবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নববর্ষ উদ্যাপনকে শুধু আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে, এটিকে জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশের একটি কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. ইকবাল হোসেন (পিপিএম)। এ ছাড়া উপস্থিত ছিলেনÑ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা। এ সময় অংশগ্রহণকারীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে একটি প্রাণবন্ত ও নিরাপদ নববর্ষ উদ্যাপনের পরিকল্পনা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন