বেনাপোলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যানের বৈঠক

ফন্ট সাইজ:

আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল ও বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে যশোরের বেনাপোলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মানজারুল মান্নান। বুধবার দুপুর ১২টার সময় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ বৈঠকে সভাপতিত্ব করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বন্দরে যে সমস্ত সমস্যগুলো বিরাজমান রয়েছে সেগুলো সমাধানে তাৎক্ষণিকভাবে একটি নতুন অ্যাম্বুলেন্স ও মালামাল লোড-আনলোডের জন্য নতুন ক্রেন-ফরক্লিপ দেয়ার আশ্বাস দেন তিনি। এর আগে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজাহানের জানাজায় অংশগ্রহণ করেন এবং ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেন। এসময় আরও উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি আতিকুজ্জামান সনি প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন