ফেনীতে ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে অভিযান

ফন্ট সাইজ:

ফেনীতে ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে মাঠে সক্রিয় প্রশাসন। এর অংশ হিসেবে গতকাল মধ্যরাতে দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ও রাজাপুর ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি পরিবহনে জড়িত ২টি ট্রাক জব্দ ও ২টি এস্কেভেটর অকেজো করা হয়। তবে মাটি কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, কৃষি জমির মাটি রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। এর আগে জেলা প্রশাসক মনিরা হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে অভিযান পরিচালনার নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন