যশোরের বেনাপোল স্থলবন্দরে প্লেনশিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহজাহান আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল হোসেন নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বন্দরের টিটিআই মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ী গ্রামের আফতাবের ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দু’জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য। আহত সোহেল জানান- যান্ত্রিক ত্রুটি ও অসাবধানতাবশত কয়েকটি আকস্মিক ক্রেনের তার ছিঁড়ে নিচে তাদের শরীরের ওপর পড়ে। এ সময় তারা দু’জনই পিষ্ট হন। পরে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান-হাসপাতালে আনার আগেই একজন ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম আহমেদ জানান- যান্ত্রিক ত্রুটি ও অসাবধানতাবশত আকস্মিক ক্রেনের তার ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের শরীরের ওপর পড়ে। এদের মধ্যে শ্রমিক শাহজাহানকে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থাও গুরুতর।
বেনাপোলে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু
বেনাপোল (যশোর) প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
