ফেনীতে ভোজ্য তেলের মজুত ও অনুমোদনহীন লেভেলিংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্য তেল মজুতের অপরাধে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে র্যাব সদস্যদের নিয়ে চালানো অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া। গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে, কৃত্রিম সংকটের উদ্দেশ্যে কতিপয় অসাধু ব্যবসায়ী ফেনী শহরের মধ্যরামপুর তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় অবৈধভাবে ভোজ্য তেলের অবৈধ মজুত করছে। মজুত ভোজ্য তেল অসাধুভাবে বাজারজাত করার সময় র্যাব ঘেরাও করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ‘কবির অ্যান্ড সন্স’কে ৫০ হাজার লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুত করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক মিজানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম, নিরাপদ খাদ্য অধিদপ্তর সহকারী পরিচালক শামছুল আরেফিন উপস্থিত ছিলেন। র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
ফেনীতে অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্য তেল মজুত, জরিমানা
ফেনী প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

সিরু
২ মাস আগেরাজাকারেরা যে ভাবে তেল চুরি করছে তা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে তেলের যত স্টক থাকুক না কেন তেলের ক্রাইসিস কাটবে না