বিজ্ঞানমেলায় ক্ষুদে শিক্ষার্থীদের জ্বালানি আবিষ্কার

বিজ্ঞানমেলায় ক্ষুদে শিক্ষার্থীদের জ্বালানি আবিষ্কার

ফন্ট সাইজ:

বিজ্ঞান মেলায় ক্ষুদে শিক্ষার্থীরা জ্বালানি আবিষ্কার করে সবাইকে বিস্মিত করেছে। বুধবার প্রশাসন কর্তৃক পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়। মেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দারুণ সব প্রকল্প নিয়ে অংশগ্রহণ করলেও বেশির ভাগ প্রকল্প ছিল জ্বালানি আবিষ্কার নিয়ে। কেউ প্লাস্টিক থেকে জ্বালানি, কেউ ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ, কেউ নবায়নযোগ্য জ্বালানির কলাকৌশল আবিষ্কার করে প্রদর্শন করে। আবার কেউ নিয়ে আসে রকেট।তুলে দেয়া হয় পুরস্কার। পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবন দেখে আমরা বিস্মিত হয়েছি। এভাবেই ক্ষুদে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবে। তবে প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান চর্চার জায়গা আরও প্রসারিত করার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন