কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে মাওলা সরকার (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা মহেশপুর গ্রামের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাওলা মহেশপুর গ্রামের মৃত হাসেম সরকারের ছেলে। জানা গেছে, পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে মাওলাকে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কুচাইতলী সরকারি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ওই ঘটনায় মামলা চলমান বলে জানা গেছে। আগেও মাওলার ওপর হামলা করা হয়েছিল বলে জানান নিহতের স্ত্রী ফাতেমা ও ভাই কাশেম সরকার। বাঙ্গরা বাজার থানার ওসি আ. কাদের বলেন, এ ঘটনায় সন্দেহজনক হিসেবে কিছু নাম পেয়েছি। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করছি না। আমরা সবকিছু খতিয়ে দেখছি।
মুরাদনগরে কৃষককে কুপিয়ে হত্যা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
