যশোরের অভয়নগরে বিএনপি নেতা মো. পিয়ার আলী শেখের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে নওয়াপাড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে ভাঙ্গাগেট এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মো. পিয়ার আলী শেখ নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী বিএনপি নেতা মো. পিয়ার আলী শেখ, ব্যবসায়ী তরুণ কুণ্ডু, ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি শফিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের নেতা মনিরুজ্জামান, পৌর যুবদলের নেতা জাহিদ শেখ, নারীনেত্রী সাবিনা ইয়াসমিন, এলাকাবাসী নাদিয়া সুলতানা, রহিমা খাতুন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, চেতনায় বাংলার সাংবাদিক নামধারী কামাল খাঁ একজন প্রতারক, চাঁদাবাজ ও মাদক কারবারি। প্রাথমিক পর্যায়ে ওয়ার্ডবাসী তার বিরুদ্ধে মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। তাকে দ্রুত আটক করে শাস্তির ব্যবস্থা না করলে ওয়ার্ডবাসী বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
বএনপি নেতা পিয়ার আলী শেখ বলেন, সাংবাদিক পরিচয়ে কামাল খাঁ আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়েছে। ঘটনার পর আমি তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি। বিগত জাতীয় নির্বাচনে আমি ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি। অথচ সে আমার নামে পুনরায় মিথ্যা ও মনগড়া তথ্য ছড়িয়ে মান সম্মান ক্ষুণ্ন করেছে। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত সময়ের মধ্যে কামাল খাঁকে আইনের আওতায় আনার দাবি করছি।
অভয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
