খাল খনন অনুষ্ঠানে গোলযোগ চেয়ারম্যান বহিষ্কার

খাল খনন অনুষ্ঠানে গোলযোগ চেয়ারম্যান বহিষ্কার

ফন্ট সাইজ:

বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কারণ দর্শানোর নোটিশের পর গতকাল বহিষ্কার করা হয়। গত ৩রা এপ্রিল জেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরকৃত নোটিশ প্রদান করা হয়। এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ছয়ানী ইউনিয়নের দেবীপুর দোয়ালিয়ায় খাল খননের উদ্বোধন করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলু। এ সময় জামাল উদ্দিনের ব্রিক ফিল্ডের কতিপয় কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসকে নিয়ে অবান্তর অভিযোগ তোলে খাল খনন কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করে। এ সময় উপস্থিত সংসদ সদস্যসহ সবাই উত্তেজিত জামাল উদ্দিনের কর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানান।
বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, যারা আমার বিরুদ্ধে ওইদিন প্রকাশ্যে ইন্ধন দিয়ে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এ ছাড়া এ বিষয় নিয়ে কিছু লোকজনকে লেলিয়ে দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কামাক্ষ্যা চন্দ্র দাস। ওদিকে বহিষ্কৃত জামাল উদ্দিন বলেন, উল্লেখিত অভিযোগে আমি জবাব দিলেও জেলা কমিটি আমার উত্তরে কোনো মূল্যায়ন করেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন