লালমোহনে জোয়ারে ভেসে লোকালয়ে চিত্রা হরিণ

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলায় জোয়ারে ভেসে লোকালয়ে চলে আসা একটি পুরুষ চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। হরিণটির ওজন প্রায় ৪০ কেজি। লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান-শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। সেখান থেকে পুলিশের একটি টিম গিয়ে ওই হরিণটিকে উদ্ধার করে থানায় আনেন। পরে বন বিভাগের কাছে হরিণটিকে হস্তান্তর করা হয়। উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন-জোয়ারের স্রোতে ভেসে লোকালয়ে চলে আসে হরিণটি। পরে কুকরি-মুকরির ‘চর দীঘল’ সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন