আসছেন নাজিফা তুষি

আসছেন নাজিফা তুষি

ফন্ট সাইজ:

চলতি বছরটা যেন অভিনেত্রী নাজিফা তুষির জন্য আশীর্বাদ হয়ে এসেছে। একের পর এক কাজের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন। অথচ ‘হাওয়া’ মুক্তির পর দীর্ঘ একটা বিরতিতে ছিলেন তিনি। সেই ছবিতে মুগ্ধতা ছড়ানোর পর অনেকেই ভেবেছিলেন একে একে অনেক কাজে দেখা মিলবে তার। কিন্তু সেটি হয়নি। বুঝেশুনে কাজের সিদ্ধান্ত নিয়েছেন।

করেছেন খুব কম কাজ। যার ফলস্বরূপ গত ঈদে মুক্তি পাওয়া তুষি অভিনীত ও মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। এতে গ্রামের একজন পাগল তরুণীর ভূমিকায় অভিনয় করে দারুণভাবে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন তিনি। ‘হাওয়া’র পর ‘রইদ’র মাধ্যমে অভিনেত্রী হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। শুধু এটিই নয়, রায়হান রাফী অভিনীত রোজার ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’-এও প্রধান চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। সিনেমার বাইরে ‘অ্যানি’ সিরিজের মাধ্যমেও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাচ্ছেন এ অভিনেত্রী। এদিকে, সিনেমা ও সিরিজ দিয়ে আলোচনায় থাকা তুষির এ বছরের যাত্রা এখানেই থামছে না।

রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ নামক সিনেমার মাধ্যমে আসছে অক্টোবরে ফের দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এর মাধ্যমে ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো ভৌতিক সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদের মতো অভিনেতারা। ‘আন্ধার’ মুক্তির মধ্যদিয়ে এ বছর তিন নম্বর চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন তুষি। বিষয়টি নিয়ে বেশ এক্সাইটেড এ তারকা। তিনি বলেন, ‘প্রেশার কুকার’, ‘রইদ’ কিংবা ‘অ্যানি’- তিনটি কাজই একেবারে ব্যতিক্রম ছিল। ‘আন্ধার’-এ আরও একটি নতুন গল্প ও চরিত্রে আমাকে দেখা যাবে। এবারই প্রথম হরর গল্পে কাজ করলাম। আমি আশাবাদী, এ ছবিটিও দর্শক দারুণভাবে গ্রহণ করবেন।