আবারো মা হচ্ছেন কারিনা কাপুর খান। সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরেই এ জল্পনা। তার টিমের এক সদস্য অভিনেত্রীর সামনে ছাতা ধরে ছিলেন, ফলে ফটোসাংবাদিকদের ক্যামেরায় তার শরীরের কিছুটা অংশ ঢাকা পড়ে যায়। এরপরই নেট ব্যবহারকারীদের একাংশের দাবি, অভিনেত্রীর পেট নাকি খানিকটা ফুলে যাওয়া দেখাচ্ছে। এরপর শুরু হয় তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পুরোটাই ভুয়া খবর। কারিনা মোটেই অন্তঃসত্ত্বা নন।
কারিনাকে ঘিরে ভিত্তিহীন গুঞ্জন
বিনোদন ডেস্ক
২৩ আগস্ট (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
