রাঙ্গামাটিতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

রাঙ্গামাটির বনরূপা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার বিকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের একটি আভিযানিক দল বনরূপা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলোÑ মো. পারভেজ মোশারফ (২৪) ও মো. আবু সাঈদ (৬৬)। পুলিশ জানায়, অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।