‘রক্তদানেই সৃষ্টি হোক আত্মার বাঁধন’Ñ এই সেøাগানকে সামনে রেখে ২০২০ সালে প্রতিষ্ঠিত ধোবাউড়া ব্লাড ডোনার সোসাইটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মুন্সিরহাট ফাজিল মাদ্রাসা মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শেখ শাহীন আহমেদের সভাপতিত্বে আবু রায়হান আজাদীর সঞ্চালনায় সংগঠনের বিস্তর কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সদস্য ও সহকারী শিক্ষক জিহানুর রহমান শুভ। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠার ছয় বছরে আমাদের রক্তদাতারা ৯৩১ জন রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছে। এ ছাড়াও দুর্যোগকালীন সময়ে আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড করে আসছি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম এবং মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মজিবুর রহমানসহ প্রমুখ। স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বক্তারা জানান, একজনের দেয়া রক্ত মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের স্বেচ্ছায় রক্তদানে আরও বেশি উৎসাহিত হওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদানকারী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও সম্মাননা প্রদান করা হয়।
