ককটেলসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনী এলাকা থেকে প্রাপ্ত পরিত্যক্ত ককটেলের তদন্তের সূত্র ধরে ‘হোসেন আলী ওরফে বোমা হোসেন (৪৩) নামের এক আলোচিত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হোসেন গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দীনের ছেলে। শনিবার ভোরে তার নিজ বাড়ি থেকে দু’টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গাংনী থানা এলাকায় পূর্বে উদ্ধার হওয়া বিভিন্ন পরিত্যক্ত ককটেলসদৃশ বস্তুর তদন্ত চলাকালে পুলিশ বোমা হোসেনের সম্পৃক্ততা ও অবস্থান চিহ্নিত করে।

পরে বিশেষ অভিযানে তাকে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে তার নিজ ঘরে অভিযান চালানো হয়। পরে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত হোসেনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৭টি মামলায় জিআর ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) বিচারাধীন। এ বিষয়ে গাংনী থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।