নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেল। গানের শিরোনাম ‘জীবনের মাঝখানে বসে তুমি’। সুমন সরদারের কথায় গানটির সুর করেছেন অশোক পাল। সম্প্রতি এস ডি রুবেলের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়েছে। তিনি বলেন, অনেক দিন পর নতুন গান প্রকাশ করলাম। কথা ও সুর বেশ আলাদা ধরনের। শ্রোতারা একটি অন্যরকম মায়া অনুভব করবেন। আমার বিশ্বাস, গানটি সময়ের সঙ্গে ছড়িয়ে যাবে।
নতুন গানে এস ডি রুবেল
স্টাফ রিপোর্টার
২৩ আগস্ট (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
