বড় পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত অভিনেত্রী রুনা খান। ‘হালদা’, ‘ছিটকিনি’সহ একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। এবার হাওর অঞ্চলের মানুষের জীবন ও অপেক্ষার গল্প নিয়ে নির্মিত নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন তিনি। সিনেমাটি নির্মাণ করছেন রাজন তালুকদার। গত ১৫ই আগস্ট থেকে সুনামগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
হাওরের গল্পে রুনা খান
স্টাফ রিপোর্টার
২৩ আগস্ট (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
