একেবারে সাদামাটা পোশাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে সম্পন্ন করেছেন বলিউড তারকা অর্জুন রামপাল। শুক্রবার গোয়ায় দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেতা। তারা ২০১৮ সাল থেকে একসঙ্গে বসবাস করেছেন। অর্জুন-গ্যাব্রিয়েলা দম্পতির ঘরে দু’টি সন্তান রয়েছে। ২০১৯ সালে জন্ম নেয় বড় ছেলে অরিক এবং ২০২৩ সালে তাদের কোলে আসে ছোট ছেলে অরব। বর্তমানে গোয়ার পানাজির কাছে বসবাস করছেন নবদম্পতি।
দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন অর্জুন
বিনোদন ডেস্ক
২৩ আগস্ট (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
