সু্ইডেনকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়েকে পেল ফ্রান্স

এমবাপ্পের জোড়া গোল

সু্ইডেনকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়েকে পেল ফ্রান্স

ফন্ট সাইজ:

কিলিয়ান  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ গোলে হারালো ফ্রান্স। এ জয়ে শেষ ষোলোয় পা রাখলো গেল বারের রানার্সআপরা। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ জার্মানিকে হারানো প্যারাগুয়ে।

প্রথমার্ধজুড়ে ছিল ফ্রান্সের একচ্ছত্র দাপট। বল দখলে ফরাসিরা ছিল ৭৪ শতাংশ সময়, বিপরীতে সুইডেনের দখলে ছিল মাত্র ২৬ শতাংশ। গোলের জন্য মোট ১৪টি শট নেয় ফ্রান্স, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সুইডেন নেয় মাত্র ৩টি শট, লক্ষ্যে ছিল একটি। শুরুর দিকে একাধিক আক্রমণ করেও হতাশ হতে হয় ফ্রান্সকে। এমবাপ্পের একটি শট লাগে গোলপোস্টে। মাইকেল ওলিসের বাইসাইকেল কিক আটকে দেন সুইডেন গোলরক্ষক। অফসাইডের কারণে বাতিল হয় এমবাপ্পের আরেকটি গোল। বিস্তারিত আসছে...

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন