ঠাকুরগাঁওয়ে ফসল উৎপাদনে প্রযুক্তি ও কলাকৌশল র্শীষক মাঠ দিবস

ঠাকুরগাঁওয়ে ফসল উৎপাদনে প্রযুক্তি ও কলাকৌশল র্শীষক মাঠ দিবস

ফন্ট সাইজ:

ঠাকুরগাঁওয়ে সবজি ফসলের উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল র্শীষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কৃষি গবেষণা চত্ত্বরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার),(বিএআরআই অঙ্গ) এর অর্থায়নে এবং পার্টনার প্রজেক্ট (বারি অংগ) কৃষি গবেষণা কেন্দ্র, ঠাকুরগাঁও এর আয়োজনে জেলার কৃষকদের নিয়ে উক্ত মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.সরকার মো আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ প্রকল্প পরিচালক, পার্টনার প্রকল্প (বারি অংগ) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ফারুক হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে বারি বরবটি-১, বারি ধুন্দল-২, বারি করলা-২সহ বিভিন্ন সবজি উৎপাদন ও কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কৃষি গবেষণা কেন্দ্র ঠাকুরগাঁও এর বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুজ্জামান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন