সিলেটে অর্ধকোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর এবং মিনাটিলা বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকস, থান কাপড়, চিনি, কম্বল, মদ, ইস্কপ সিরাপ এবং বাংলাদেশি কুইচ্চা মাছ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৭ লাখ ১৫ হাজার ৬ শত ৯৬ টাকা। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটে অর্ধকোটি টাকার চোরাচালান পণ্য আটক
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
