খুলনা মহানগরীতে মো. ইমরুল (২৬) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা ভাজা আলা গলিতে তাকে গুলি করে। আহত যুবক গোবরচাকা এলাকার বাসিন্দা কামাল শেখের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোনাডাঙ্গা থানার এসআই নাদিম মাহমুদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তবে কী কারণে, কারা গুলি করেছে- তা জানা যায়নি।
খুলনায় যুবক গুলিবিদ্ধ
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
