দেশের বিশিষ্ট কার্ডিওলজি প্রফেসর ডা. মো. খালেদ মোহসীন বলেছেন, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এমএ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র একটি যুগান্তকারী পদক্ষেপ। আমার বাবার স্বপ্ন ছিল এলাকার মানুষের সেবা করার। বাবার স্বপ্ন পূরণের জন্য এখানে স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠিত করেছি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেবা গ্রহণ করাতে নিজেকে ধন্য মনে করছি। রোগীরা যাতে সর্বাধুনিক চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করা হবে। নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জবাজার শুক্রবার দিনব্যাপী ফ্রি বিশেষঞ্জ মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যকেন্দ্রের সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এমএ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র আয়োজিত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং বেক্সিককো ফার্মা সিউটিক্যাল লিমিটেডর সহযোগিতায় দিনব্যাপী হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট। নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৭শ’ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা লাভ করেন। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজলের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ’র প্রফেসর ড. এম. সাইদুল হক, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দ জাফরুল হোসেন, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন চৌধুরী, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের রিজিওনাল সেলস এক্সকিউটিভ আবু সুফিয়ান, এডভোকেট মফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবী বয়েত উল্লাহ, এসআর চৌধুরী সেলিম, আবু ইউসুফ, হাফিজ শফিউল আলম চৌধুরী, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, মাওলানা আবুবকর সিদ্দিকী প্রমুখ।
নবীগঞ্জে ডা. খালেদ মোহসীন
এমএ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্র একটি যুগান্তকারী পদক্ষেপ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৮ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
