জয়পুরহাটে রাজনৈতিক প্রভাব ও অর্থের দাপট খাটিয়ে একটি পরিবারকে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও আল আমিন বাসনালয়ের স্বত্বাধিকারী আব্দুল আজিজের বিরুদ্ধে। এই অন্যায়ের প্রতিবাদে এবং সঠিক বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার সকালে জয়পুরহাট প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. তারেক হাসান (মিঠু)। লিখিত বক্তব্যে মিঠু জানান, অভিযুক্ত আজিজ দীর্ঘদিন ধরে তার পরিবারের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছেন। মিঠুর মা জয়পুরহাট জেনারেল হাসপাতালে আয়া পদে চাকরি করতেন, অভিযুক্ত আজিজ তার মাকে মানসিকভাবে নির্যাতন করে সেই বেতনের টাকা আত্মসাৎ করতে থাকে। কিছুদিন আগে তার ছোট বোন ফুলকে আটকে রাখেন আজিজ। পরে মা ছোট বোনকে নিতে গেলে আমার মাকেও আটকে রাখা হয়।
আমার বাবা-মা ও বোনকে উদ্ধার করতে গেলে তাকে আজিজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও ভাড়াটে মাস্তান দিয়ে তার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন। শুধু তাই নয়, মিঠু এবং তার পরিবার ছাড়াও আরও তিন সদস্য মাহফুজুর রহমান, শাহিদুল ইসলাম শামীম ও নজরুল ইসলামকে আসামি করে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট চুরির মামলা দায়ের করেছেন। মিঠু বলেন, পৌর জামায়াতের সাবেক বায়তুল মাল সম্পাদক আজিজ অর্থ ও রাজনৈতিক ক্ষমতায় আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। মিঠু জানান, আমাদের বিরুদ্ধে দেয়া মিথ্যা চুরির মামলাটি ভিত্তিহীন এবং বানোয়াট। সংবাদ সম্মেলনে উপস্থিত আব্দুল আলীমের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারা প্রশাসনের কাছে আবেদন জানান যেন প্রকৃত সত্য উদ্ঘাটন করে তাদের এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি দেয়া হয় এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
