খুলনার পূর্ব রূপসার মাদক কাণ্ডে মো. মেহেদী হাসান (২৬) নামের বিএনপি নেতার ছেলেকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে তাকে বাড়ির সামনে গুলি করে দুর্বৃত্তরা। আহত যুবক খুলনা জেলা বিএনপি’র সাবেক সদস্য ও ৩নং নৈহাটি ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মুসা শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নৈহাটি ইউনিয়ন দক্ষিণপাড়া আক্কাসের মোড়ে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল মোহেদী হাসান। এশার আজানের কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে করে দু’জন যুবক তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয়। গুলির শব্দে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আহত যুবক হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছে।
জানতে চাইলে রূপসা থানার অফিসার ইনচার্জ রাজ্জাক মীর বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। মাদক ব্যবসা দ্বন্দ্ব নিয়ে তাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু আহত যুবক কোনো কথা পুলিশকে বলছে না।
খুলনায় বিএনপি নেতার ছেলে গুলিবিদ্ধ
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
