|
৩৬টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ বন্ধের সুপারিশ |
|
Wednesday, 07 July 2010 |
|
স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল দেশের ৩৬টি বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের কার্যক্রম বন্ধ করে দেয়ার সুপারিশ করেছে। এসব কলেজে আর কোন নতুন প্রশিক্ষণার্থী ভর্তি করা যাবে না। তথ্য অধিদপ্তরের পাঠানো এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষক প্রশিক্ষণ প্রদানকারী সকল প্রতিষ্ঠানের সমন্বয় ও কার্যকর মান নিশ্চিতকরণ পদ্ধতি প্রবর্তনকারী শীর্ষ সংস্থা ‘জাতীয় শিড়্গক শিড়্গা কাউন্সিল’-এর প্রথম সভায় এ সুপারিশ করা হয়। সভায় শিড়্গা সচিব সৈয়দ আতাউর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী শহীদুলস্নাহ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আরআইএম আমিনুর রশিদ, ঢাকা শিড়্গা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন, কারিগরি শিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নিতাই চন্দ্র সূত্রধর, মাদ্রাসা শিড়্গা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউসুফ, নায়েমের মহাপরিচালক শামসুর রহমান, টিকিউআই প্রকল্পের প্রকল্প পরিচালক, সেকায়েপ প্রকল্পের প্রকল্প পরিচালক, এসইএসডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সের মেয়াদ এক বছরের স্থলে পূর্বের মতো দু’বছর করার পরামর্শ দেয়া হয়েছে। উলেস্নখ্য, ২০০৮ সাল পর্যনত্ম এ কোর্সের মেয়াদ দু’বছর ছিল। সভায় একটি জাতীয় শিড়্গক শিড়্গার মান নির্ধারণী কমিটি এবং ১০টি পরিবীড়্গণ ও মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধানত্ম হয়।
|